বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস । মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । পৃথিবীর বুকে এটাই একমাত্র মহামারি আকার ধারণ করা ভাইরাস নয় । এর আগেও এমন ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল যাতে লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এসব ভাইরাস মোকাবেলায় চেষ্টার কোন কমতি ছিল না। তবে হজরত ওমর (রাঃ) শাসনামলে ঘটে যাওয়া মহামারিতে তিনি যে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন , তা আজও ইতিহাসে স্বরণীয় । ঘটনাটি ৬৩৯ খ্রিস্টাব্দ মোতাবেক ১৮ হিজরির। হজরত ওমর (রা:)আনহু তখন ইসলামি খেলাফতের আমির। সে সময় সিরিয়া - প্যালেস্টাইনে দেখা দেয় মহামারী প্লেগ। খলিফা ওমর (রা:) আনহু সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে জানতে পারলেন সিরিয়ায় মহামারী প্লেগ দেখা দিয়েছে। তাতে তিনি তাঁর সিরিয়া সফর স্থগিত করেছিলেন। মহামারী প্রতিরোধ ও আত্মরক্ষায় তা ছিল হজরত ওমর (রা:) সময়ের সেরা কার্যকরী সিদ্ধান্ত। যা মুসিলম উম্মাহর জন্য ছিল অনেক বড় শিক্ষণীয়। ...