সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

করোনা ভাইরাস সময়সম্পর্কে সতর্কতা ও তাকদীরে বিশ্বাস কারী-ইসলাম কী বলে ?



 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন পৃথিবীর বুকে এটাই একমাত্র মহামারি আকার ধারণ করা ভাইরাস নয় 

এর আগেও এমন ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল যাতে লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এসব ভাইরাস মোকাবেলায় চেষ্টার কোন কমতি ছিল না। তবে হজরত ওমর (রাঃ) শাসনামলে ঘটে যাওয়া মহামারিতে তিনি যে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন, তা আজও ইতিহাসে স্বরণীয়
ঘটনাটি ৬৩৯ খ্রিস্টাব্দ মোতাবেক ১৮ হিজরির। হজরত ওমর (রা:)আনহু তখন ইসলামি খেলাফতের আমির। সে সময় সিরিয়া-প্যালেস্টাইনে দেখা দেয় মহামারী প্লেগ। খলিফা ওমর (রা:) আনহু সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে জানতে পারলেন সিরিয়ায় মহামারী প্লেগ দেখা দিয়েছে। 
তাতে তিনি তাঁর সিরিয়া সফর স্থগিত করেছিলেন। মহামারী প্রতিরোধ আত্মরক্ষায় তা ছিল হজরত ওমর (রা:) সময়ের সেরা কার্যকরী সিদ্ধান্ত। যা মুসিলম উম্মাহর জন্য ছিল অনেক বড় শিক্ষণীয়। 
সে সময় হজরত ওমর ছিলেন প্রায় অর্ধ জাহানের খলিফা। সে সময় সিরিয়া-প্যালেস্টাইনে ছিল হজরত ওমরের রাষ্ট্রীয় সফর। সফরের উদ্দেশ্যে তিনি মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। মদিনা থেকেসারগনামক অঞ্চলে পৌছলে সেনাপতি আবু উবায়দাহ (রা:) আনহু জানান যে, সিরিয়ায় প্লেগ তথা মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।ইসলামের ইতিহাস ঘটনা তাউন  আম্মাউস (طاعون عمواس) নামে পরিচিত। 
হজরত ওমর (রা:) আনহুর সে ঘটনায় রয়েছে করোনা প্রতিরোধ প্রতিকারে উদ্দীপনা। 
ঘটনাটি এমন- সিরিয়া মহামারী প্লেগ-এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় হজরত ওমর (রা:) প্রবীণ সাহাবাদের কাছে মর্মে পরামর্শ চান যে, তিনি সিরিয়া সফর করবেন নাকি মদিনায় ফিরে যাবেন?  সাহাবাদের মধ্য থেকে দুটি মতামত জানানো হয়-
প্রবীণ সাহাবাদের পরামর্শ: কিছু সাহাবা মতামত দিলেন যে, আপনি যে উদ্দেশ্যে বের হয়েছেন, সে উদ্দেশে সফর অব্যাহত রাখেন। অর্থাৎ সিরিয়ায় যাওয়ার পক্ষে মত দেন। আবার কিছু সাহাবা বললেন, ‘খলিফার সিরিয়া যাওয়া উচিত হবে না
আনসার মুহাজিরদের পরামর্শ সভা: হজরত ওমর (রা:) আনহু প্রবীণ সাহাবাদের কাছ থেকে দুইটি মতামত পাওয়ায় পুনরায় পরামর্শের জন্য আনসার মুহাজির সাহাবাদের ডাকলেন। তারাও মতপার্থক্য করলেন
প্রবীন কুরাইশদের পরামর্শ সভা: খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সবশেষে প্রবীণ কুরাইশদের ডাকলেন। তারা কোনো মতানৈক্য না করে সবাই মর্মে মতামত ব্যক্ত করলেন যে-‘সিরিয়ার সফর স্থগিত করে আপনার মদিনায় প্রত্যাবর্তন করা উচিত। আপনি আপনার সঙ্গীদের মহামারী প্লেগের দিকে ঠেলে দেবেন না।
হজরত ওমর (রা:) আনহু প্রবীণ কুরাইশদের মতামত গ্রহণ করে সিরিয়ার সফর স্থগিত করে মদিনায় ফিরে গেলেন
খলিফার মদিনায় ফেরত যাওয়া দেখে সেনাপতি হজরত উবায়দাহ (রাঃ) আনহু বললেন
হে আমিরুল মুমিনিন
 আপনি কি আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদির থেকে পলায়ন করে ফিরে যাচ্ছেন?’


সেনাপতি আবু উবায়দাহ (রাঃ) আনহু ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবাদের অন্যতম একজন
তখন হজরত ওমর (রাঃ) আনহু বললেন, ‘হে আবু উবায়দাহ! কথাটি তুমি না বলে যদি অন্য কেউ বলতো! তিনি সেনাপতির কথার উত্তরে বললেন- ‘হ্যাঁ’, আমরা আল্লাহর এক তাকদির থেকে আরেক তাকদিরের দিকে ফিরে যাচ্ছি।’ 
হজরত ওমর (রাঃ)আনহু সেনাপতি আবু উবায়দাহকে কথা বুঝাতে একটি উদাহরণ তুলে ধরেন এবং বললেন-
তুমি বলতো, তোমার কিছু উটকে তুমি এমন কোনো উপত্যকায় নিয়ে গেলে যেখানে দুইটি মাঠ আছে। মাঠ দুইটির মধ্যে একটি মাঠ সবুজ শ্যামলে ভরপুর। আর অন্য মাঠটি একেবারে শুষ্ক ধূসর। এখানে উট চরানো নিয়ে বিষয়টি কি এমন নয় যে, ‘তুমি সবুজ-শ্যামল মাঠে উট চরাও। আর তা আল্লাহর নির্ধারিত তাকদির অনুযায়ীই চরিয়েছ। আর যদি শুষ্ক মাঠে চরাও, তা- আল্লাহর তাকদির অনুযায়ী চরিয়েছ
উপমায় হজরত ওমর (রাঃ) আনহু সেনাপতিকে কথাই বলতে চাচ্ছেন যে, হাতে সুযোগ থাকতে ভালো গ্রহণ করার মানে এই নয় যে, আল্লাহর তাকদির থেকে পালিয়ে যাওয়া।
সে সময় হজরত আব্দুর রহমান ইবনে আওফ (রাঃ)আনহু একটি হাদিস বর্ণনা করেন। সে হাদিসের বর্ণনায় হজরত আবু উবায়দাহ (রাঃ) আনহুর জিজ্ঞাসার পরিপূর্ণ সমাধান ওঠে এসেছে
হজরত আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস শোনালেন। আর তাহলো-
তোমরা যখন কোনো এলাকায় মহামারী প্লেগের বিস্তারের কথা শুনো, তখন সেখানে প্রবেশ করো না।
  আর যদি কোনো এলাকায় এর প্রাদুর্ভাব নেমে আসে, আর তোমরা সেখানে থাকো, তাহলে সেখান থেকে বেরিয়েও যেও না।’ (বুখারি)
হজরত ওমর (রাঃ) আনহুর মাহামারী আক্রান্ত অঞ্চলে যাওয়ার সমাধান যেভাবে হাদিসের মাধ্যমে এসেছিল। হাদিসের ওপর যথাযথ আমলই বর্তমান সময়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা থেকে মুক্ত থাকা সম্ভব

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

What are the benefits of good YouTube SEO?

 Good YouTube SEO (Search Engine Optimization) can bring several benefits to your YouTube channel. Here are some of the key advantages: 1. Increased visibility: By optimizing your YouTube videos for search engines, you can improve their chances of appearing in search results. This increased visibility helps you reach a broader audience and attract more views. 2. Higher video rankings: YouTube SEO techniques can help improve your video's rankings in search results. When your videos rank higher, they are more likely to be clicked on by users, leading to increased views, engagement, and potential subscribers. 3. More organic traffic: With effective SEO, you can attract organic traffic to your YouTube channel. Organic traffic refers to users who find your videos through search queries, recommendations, or related videos. This type of traffic is valuable as it tends to have higher engagement and conversion rates. 4. Better audience targeting: SEO enables you to optimize your videos f...
When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws' household. In the in-laws' house, she is marginalized. She becomes vulnerable to all forms of abuse, including dowry-related violence. In Bangladesh, it is still common for a bride's family to pay a dowry, despite the practice being illegal. Dowry demands can also continue after the wedding. For an adolescent bride, even if her in-laws are supportive, there are greater health risks in terms of pregnancy and childbirth. The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. The maternal mortality rate for adolescents is double the national rate. When adolescent girls are pulled out of school, either for marriage or work, they often lose their mobility, their friends, and social status. The lack of mobility among adolescent girls also curtails their economic and non-formal educational opportuni...
  Adolescents constitute a nation's core resource for national renewal and growth. Adolescence is a period in life when the transition from childhood to adulthood takes place and behaviors and lifestyles are shaped. According to the World Health Organization (WHO), adolescence is the period which shapes the future of girls' and boys' lives. There are 28 million adolescents in Bangladesh; 13.7 million of them are girls and 14.3 million boys. The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. This inequality leads to a widespread practice of child marriage, marginalization or exclusion from health, education, and economic opportunities, and a vulnerability to violence and sexual abuse. In Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. However, 33 percent of adolescent girls are married before the age of 15, and 60 percent become mothers by the age of 19. Research finds that ad...