একদিন আল্লাহর অলি খাজা মাজ্জুব (রঃ) রাস্তা দিয়ে হাটছিলেন।হঠাৎ আল্লাহর অলির পাশ দিয়ে এক যুবক খুব দম্ভ করে রাস্তা দিয়ে হাটছিল।আল্লাহর অলি ডাক দিয়ে বললেন হে যুবক দাঁড়াও। যুবক বলল হে বৃদ্ধ কি বলবেন দ্রুত বলেন আমার সময় নাই। আল্লাহর অলি খাজা মাজ্জুব (রঃ) বললেন বাবা এত অহংকার ভালো নয়। যুবকের মেজাজ গরম হয়ে গেল। হে বৃদ্ধ আপনি আমাকে চিনেন? আমার বাবা কত ক্ষমতার মালিক ? আমার চাচা আমার দাদা আমার বংশ সবাই বড় বড় পদে আদিষ্ট হয়ে আছে। আল্লাহর বন্দা বললেন না বাবা তোমার বংশ পরিচয় আমি কিছুই জানি না তবে তোমাকে চিনি। আমাকে কেমনে চিনেন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কোন দিন? না সাক্ষাৎ হয়নি। আশ্চর্য ব্যাপার একবার বলেন বংশ চিনিনা আবার বলেন আমাকে চিনেন এর আগে দেখাও হয় নাই বিষয়টা কি? জবাব দিলেন আমি যেই পরিচয়টা তোমার জানি আমার জানামতে তোমার দুনিয়াতে আগমন হয়েছে খালি হাতে কিছু নিয়ে দুনিয়ার মধ্যে আসো নাই, আবার যখন বিদায় হইবা একা একা যাইবা। এত সম্মান এত সম্মান যখন চোখ দুইটা চিরতরে বন্ধ হবে তখন তোমার সম্মানে যারা দাঁড়িয়ে যেত তোমাকে পাওয়ার জন্য। তারাই তোমার মাথার নিচ...